Image default
বাংলাদেশ

রাতে হতদরিদ্র, সকালেই ৩৫ লাখ টাকার সম্পদের মালিক!

বছরের পর বছর ছিলেন নিঃস্ব, হতদরিদ্র। তবে এবারের ঈদে বদলে গেল জীবনধারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে পেয়েছেন ঘর ও জমির মালিকানা।

সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় একইদিন একইসঙ্গে ঘর পাওয়া প্রায় ৩৩ হাজার পরিবারের অন্তত দেড় লাখ মানুষের মাঝে এখন ঈদ আনন্দের জোয়ার।

এর থেকে পরম আনন্দ, পরম সুখ আর কী বা হতে পারে। আগের দিনও ছিলেন নিঃস্ব হতদরিদ্র অথচ একদিনের ব্যবধানে মালিক হয়েছেন ৩০ থেকে ৩৫ লাখ টাকার সম্পদের। পেয়েছেন জমিসহ আধপাকা ঘর।

চট্টগ্রামের আনোয়ারার শাহনাজ জন্মসূত্রে ভূমিহীন নিঃস্ব হলেও এখন তার আঁচল পরিপূর্ণ। সেই পূর্ণতা এনে দিয়েছে নতুন ঘরের নতুন চাবি। ঈদের আগে জীবনের শ্রেষ্ঠ এ উপহার পেয়ে নতুন করে স্বপ্ন বুনছেন তারা। আগে স্বজনদের বাড়িতে ঈদ করলেও এবারই প্রথম নিজের ঘরে নিজের মতো করে দুই সন্তানকে নিয়ে মাতবেন ঈদ আনন্দে।

জহিরুলের মতোই ঈদের আগে ঈদ আনন্দে মাতোয়ারা সারা দেশের দেড় লাখেরও বেশি অসহায় ও হতদরিদ্র মানুষ। সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশের ৪৯২টি উপজেলার ৩৩ হাজার পরিবার হাতে পেয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ঘর ও জমির দলিল। জমি ও ঘরের বাজারমূল্য অনুযায়ী স্থানভেদে হয়েছেন লাখ টাকার মালিক।

বিগত দুই পর্যায়ের কাজের অভিজ্ঞতায় এবারের ঘরগুলো তৈরি হয়েছে আরও বেশি মজবুত, টেকসই ও দুর্যোগ সহনশীল উপায়ে। তৃতীয় পর্যায়ে ঘরপ্রতি নির্মাণ খরচ হয়েছে দুই লাখ ৫৯ হাজার ৫০০ টাকা।

Related posts

২৩ মাস পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

News Desk

পাহাড়ধসের শঙ্কা: বারবার বললেও আশ্রয়কেন্দ্রে যেতে অনীহা

News Desk

তবে কি নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি?

News Desk

Leave a Comment