Image default
বাংলাদেশ

রাজশাহীতে ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন।

সোমবার (১২ জুলাই) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘মৃতদের মধ্যে রাজশাহীর পাঁচজন, নাটোরের চারজন, পাবনার একজন, নওগাঁর দুজন ও চাঁপাইনবাবগঞ্জের দুজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২২৯ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৮৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫১৭ জন।

রামেকের দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ২৮২টি নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৭৪টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮৬ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৩ শতাংশ।

Related posts

ময়মনসিংহে জমে উঠেছে পাটজাত পণ্য মেলা, উপচে পড়া ভিড়

News Desk

দেশের মানুষ এখন রাজনৈতিক পরিবর্তনের জন্য প্রস্তুত: পাবনায় জামায়াত আমির

News Desk

নবীন শিক্ষার্থীদের আতঙ্ক ‘গেস্টরুম’

News Desk

Leave a Comment