Image default
বাংলাদেশ

রাজশাহীতে রাতের বিধি-নিষেধ স্থগিত

করোনাভাইরাসের উদ্বেগজনক সংক্রমণের কারণে রাজশাহী জেলায় রাতে আরোপ করা বিধি-নিষেধ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক আবদুল জলিল স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এ আদেশ সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে।

এর আগে, গত ২৮ জানুয়ারি এক গণবিজ্ঞপ্তিতে রাত ৮টার পর সব দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিংমল বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সে সময় জেলায় করোনা সংক্রমণের হার ৭৫ শতাংশে উঠেছিল। সেই সংক্রমণ এখন কমে ১০-১২ শতাংশে নেমেছে। সংক্রমণের হার এখন নিম্নমুখী হওয়ায় দু সপ্তাহ পর রাতের বিধি-নিষেধ সাময়িকভাবে স্থগিত করা হলো।

 

Source link

Related posts

পায়ে হেঁটে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়

News Desk

কথা দিয়ে রাখেনি আমিন, পাজেরো গাড়িতে ৭ লাখ ইয়াবা

News Desk

ঘন কুয়াশায় বিপর্যস্ত পঞ্চগড়ের জনজীবন

News Desk

Leave a Comment