Image default
বাংলাদেশ

যশোরে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্তের হার ৩৯ শতাংশ 

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় দুই নারীর মৃত্যু হয়েছে। যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর ও ঝিনাইদহের ওই দুই নারী জানুয়ারি মাসের ২৭ ও ২৮ তারিখে হাসপাতালে ভর্তি হন। ১ ফেব্রুয়ারি হাসপাতালের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় যশোরে ১৮০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৯ শতাংশ।

যশোর জেনারেল হাসপাতালের উপ-সেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম জানিয়েছেন, জেনারেল হাসপাতালের রেড জোনে ১২৫, ইয়েলো জোনে ২৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

 

Source link

Related posts

‘এক দেশ এক রেট’র আওতায় আসছে ব্রডব্যান্ড

News Desk

জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী গ্রেফতার

News Desk

সুনামগঞ্জে বাঁধ উপচে পানি ঢুকছে হাওরে

News Desk

Leave a Comment