Image default
বাংলাদেশ

ময়মনসিংহে জিপিএ-৫ পেয়েছেন ৭৬৮৭ জন 

এবারের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৯৭.৭১ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে সাত হাজার ৬৮৭ জন । রবিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ফলাফল উদ্বোধন করার পর দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ড এই ফলাফল ঘোষণা করে। 

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার ২৭৫টি কলেজ থেকে ৭০ হাজার ৯৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ৬৯ হাজার ২১৭ জন পাস করেছেন। 

নেত্রকোনা জেলায় ৪১টি কলেজ থেকে ১২ হাজার ৪২৩ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। পাস করেছেন ১১ হাজার ৬৩৪ জন। জামালপুরের ৭১টি কলেজ থেকে ১৪ হাজার ২০৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৩ হাজার ২৮৭ জন।

ময়মনসিংহের ১৩৫টি কলেজ থেকে ৩৫ হাজার৬৭২ জন পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে ৩৩ হাজার ৩৬৫ জন উত্তীর্ণ হন। শেরপুর জেলায় ২৮টি কলেজ থেকে আট হাজার ৬৭৪ জন পরীক্ষায় অংশ নেন। এরমধ্যে সাত হাজার ৯৬৪ জন পাস করেছে।

এবারের ফলাফল কলেজ থেকে পাওয়া যায়নি। শিক্ষার্থীরা এসএমএস পাঠিয়ে কিংবা ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জানতে পারবেন। 

Source link

Related posts

ঢাকা বাইরে দেয়া হবে না ফাইজারের টিকা

News Desk

বিটিভির ডিজি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের ভবনে অগ্নিসংযোগ

News Desk

নওগাঁয় প্রাথমিকের প্রশ্নফাঁস চক্রের ২ সদস্যসহ আটক ৮

News Desk

Leave a Comment