Image default
বাংলাদেশ

ভোলা জেলার ১০ গ্রামে আজই ঈদ উদযাপন

ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় ১১ হাজার মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন। সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার সুরেশ্বর দরবার পীর ও সাতকানিয়া দরবার শরীফ অনুসারীরা এ ঈদ উদযাপন করছেন।

আজ সকাল ৮টা ৩০ মিনিটে জেলার বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়ির দরজায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সেখানে শতাধিক মানুষ জামাতে শরীক হন।

এ ছাড়াও পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি জামে মসজিদ, পঞ্চায়েত বাড়ি জামে মসজিদসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানেও প্রায় ৫ শতাধিক মানুষ জামাতে অংশগ্রহণ করেন।

সুরেশ্বর দরবারের মুরিদ মনজু মিয়া জানান, প্রতিবছরই জেলার ১০টি গ্রামের দেড় হাজার পরিবার সৌদি আরবের সাথে ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করেন।

Related posts

অরক্ষিত রেলক্রসিংয়ে বাবা-মেয়েসহ ৩ জনের মৃত্যু, দায় কার?

News Desk

সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি

News Desk

নির্বাচিত হলে কৃষিভিত্তিক বড় কলকারখানা গড়ে তুলবো: মির্জা ফখরুল

News Desk

Leave a Comment