Image default
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে ভিক্ষুকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনের প্লাটফর্ম থেকে অজ্ঞাত (৪২) এক ব্যক্তির  লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে লাশটি উদ্ধার করেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। ওই ব্যক্তি স্টেশন এলাকায় ভিক্ষা করতেন।

পুলিশ ও প্লাটফর্মে উপস্থিত কয়েকজন জানান, মঙ্গলবার বিকালে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে কয়েকজন যুবক ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানায়। পরে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। ওই ব্যক্তি ভিক্ষা করতেন। সবাই তাকে জুয়েল নামে চিনতেন। তবে সঠিক পরিচয় এখনও পাওয়া যায়নি।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও পরিচয় শনাক্ত হয়নি। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।

Source link

Related posts

সুন্দরবন ঢাল হয়ে রক্ষা করায় ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হয়নি মোংলায়

News Desk

১ হাজার ৮৫৮ কোটি টাকায় নির্মিত হচ্ছে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

News Desk

পর্যটক বরণে প্রস্তুত সাজেকসহ রাঙামাটির পর্যটনকেন্দ্রগুলো

News Desk

Leave a Comment