Image default
বাংলাদেশ

বৃহস্পতিবার ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ দিবেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার ‘স্বাধীনতা পুরস্কার ২০২১’ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে (পিএমও) জানা গেছে, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এবারের পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মরহুম আহসানউল্লাহ মাস্টার, মরহুম আখতারুজ্জামান বাবু, মরহুম আওয়ামী লীগ নেতা এ কে এম বজলুর রহমান, মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ; সাহিত্যে কবি মহাদেব সাহা, সংস্কৃতিতে চলচ্চিত্রকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার ও নাট্যজন আতাউর রহমান।

বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মৃন্ময় গুহ নিয়োগী, সমাজসেবা বা জনসেবায় পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক ডা: এম আমজাদ হোসেন।

গবেষণা ও প্রশিক্ষণে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল প্রতিষ্ঠান হিসেবে এবার পুরস্কার পাচ্ছে।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা পুরস্কার দিচ্ছে সরকার।

সূত্র : ইউএনবি

Related posts

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রা হবে স্বস্তির  

News Desk

প্রথম ডোজের টিকা বন্ধ করে দেওয়ার আশঙ্কায় কেন্দ্রে উপচে পড়া ভিড়

News Desk

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে স্বাস্থ্যবিধি মানার আহ্বান রাষ্ট্রপতির

News Desk

Leave a Comment