Image default
বাংলাদেশ

বাড়ি ফেরাদের লকডাউনে ঢাকায় না ফিরতে অনুরোধ তাপসের

পরিবার-পরিজনের সাথে ঈদ উদযাপন করতে ঢাকার বাইরে যাওয়া ব্যক্তিদের লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহারের পরেই ঢাকায় ফেরার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ শুক্রবার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের প্রথম ঈদ জামাতে অংশগ্রহণের পর গণমাধ্যমকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই অনুরোধ জানান।

শেখ তাপস বলেন, নাড়ির টানে যারা ঢাকার বাইরে বাবা-মা’র কাছে, পরিবারের কাছে ঈদ করতে গিয়েছেন; যেহেতু লকডাউনের বিধিনিষেধ রয়েছে, সেহেতু বিধিনিষেধ প্রত্যাহার হওয়ার পরেই আপনাদেরকে ঢাকায় ফেরার অনুরোধ করছি।”
তিনি আরও বলেন, আমরা করোনা মহামারীর মাঝে ঈদ উদযাপন করছি। সুতরাং সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন

 

 

Related posts

নিজেরা ভালো কাজ করবে অন্যদেরও উৎসাহ দেবে: রাষ্ট্রপতি

News Desk

চট্টগ্রামে ১৬ আসনে ৬৫৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

News Desk

অসম প্রেম: মসজিদের ইমাম গ্রেফতার

News Desk

Leave a Comment