বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট বন্ধ
বাংলাদেশ

বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট বন্ধ

ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে।  বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, শুক্রবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকালের দিকে হঠাৎ করেই আকাশ মেঘে ছেয়ে আসে। এ সময় বাতাস শুরু হয়। তাই দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এ ছাড়া চলাচলরত অবস্থায় থাকা লঞ্চগুলোকে যাত্রীসহ নদীর নিরাপদ স্থানে নোঙর করতে বলা হয়েছে। 

আক্তার হোসেন বলেন, ‘বিকাল সাড়ে ৪টা থেকে সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে চলাচল শুরু করবে।’

 

Source link

Related posts

প্রথম ঘণ্টায় জমা পড়েছে সোয়া লাখ মুভমেন্ট পাস

News Desk

সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার স্বপ্ন দেখে বিএনপি: স্বাস্থ্যমন্ত্রী

News Desk

পরিবেশ নোংরা করতে আমরা এগিয়ে

News Desk

Leave a Comment