Image default
বাংলাদেশ

বরিশালে ফুচকা খেতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিলল খালে

বরিশাল নগরীতে সবুজ মন্ডল (১০) নামের এক শিশু নিখোঁজের কয়েক ঘণ্টার মাথায় লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার অপরাহ্নে আমানতগঞ্জ এলাকার খাল থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়েছে। পুলিশ শিশুর মৃত্যুর বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে কোনো মন্তব্য না করলেও স্বজনেরা দাবি করেছে, কেউ তাকে হত্যা করে এবং পরবর্তীতে লাশ খালে ফেলে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বেলা ১২টার দিকে খবর আসে আমানতগঞ্জ খালে এক শিশুর মরদেহ ভাসছে। পরবর্তীতে স্বজনেরা এসে সবুজ মন্ডলের মরদেহ শনাক্ত করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের ৬ নম্বর ওয়াড হাটখোলা শিশুপার্ক কলোনির ময়লাখোলা সাদেমের ঘাট এলাকার বাসিন্দা লিটন মন্ডলের ছেলে সবুজ মন্ডল গতকাল বৃহস্পতিবার রাত ৯টারদিকে ফুচকা খেতে বের হয়ে যায়। এর পরে সে আর ফিরে আসেনি এবং স্বজনেরাও অনেক খোঁজা-খুঁজি করে তাকে পায় আর পায়নি।

Related posts

৪ কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে নিয়মিত দীর্ঘ যানজট

News Desk

৩৫ মণের ‘রাজাবাবুর’ দাম ১২ লাখ

News Desk

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর নাশতা ‘জনগণের টাকায়’ কিনা জানতে তদন্ত

News Desk

Leave a Comment