বরগুনায় এনসিপির সমাবেশে মানুষের ঢল
বাংলাদেশ

বরগুনায় এনসিপির সমাবেশে মানুষের ঢল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বরগুনায় পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করেছে।

সোমবার (১৪ জুলাই) বিকাল ৫টায় বরগুনা পৌর মার্কেট প্রাঙ্গণে কেন্দ্রীয় নেতাকর্মীরা এ পথসভা করেন। সেখানে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে।

পথসভায় অংশ নিতে বিকাল পৌনে ৫টায় সভাস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তালাত মাহমুদ রাফিসহ অন্য নেতৃবৃন্দ।

জানা গেছে, কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা আসছে এই খবরে দুপুরের পর থেকে পথসভাস্থলে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ৫টার দিকে সভাস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে।

Source link

Related posts

হ্যালো, এটা কি ৮-এপিবিএন 

News Desk

হাটহাজারীতে সংঘর্ষে আহত ৭০, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি

News Desk

নওগাঁয় গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী আটক 

News Desk

Leave a Comment