Image default
বাংলাদেশ

বজ্রাঘাতে প্রাণ গেল ১০ জনের

বৃহস্পতিবার (২০ মে) তিন জেলায় বজ্রাঘাতে ১০ জনের মৃত্যু হয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় বজ্রপাতে জামালপুরে ৬ জন, চাঁপাইনবাবগঞ্জে তিনজন ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে।

একাধিক পত্রিকায় খবর এসেছে, জামালপুরের ইসলামপুরে পৃথক বজ্রপাতে ৬জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) বিকেলে উপজেলার পাথর্শী, গাইবান্ধা, সাপধরী ও পলবান্ধা ইউনিয়নে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এসব ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় উপজেলার চার ইউনিয়নে পৃথক বজ্রপাতে এ ছয়জনের মৃত্যু হয়। এ সময় এক নারীসহ আরও পাঁচজন আহত হন। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইসলামপুর থানা পুলিশের ওসি মাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও নাচোল উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক বজ্রপাতে তাদের মৃত্যু হয়। শিবগঞ্জ থানা পুলিশের ওসি ফরিদ উদ্দীন ও নাচোল থানার ওসি সেলিম রেজা এ সাংবাদিকদের তথ্য নিশ্চিত করেছেন।

Related posts

বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলেন মাশরাফি

News Desk

এক বন্দর দিয়ে দুই দিনে ভারত থেকে এলো ১৪৪৭ মে. টন চাল

News Desk

করোনার ঊর্ধ্বগতিতে এসএসসি-এইচএসসির বিকল্প খোঁজা হচ্ছে

News Desk

Leave a Comment