Image default
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর পরামর্শে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে তামান্নার আবেদন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে যশোরের ঝিকরগাছা উপজেলার অদম্য মেধাবী তামান্না নূরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আবেদন করেছেন। 

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে তামান্নার বাসা থেকে জেলা প্রশাসনের পক্ষে আবেদনপত্র গ্রহণ করেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. নাজিব হাসান। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে আবেদনপত্রটি প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে। 

তামান্না নূরা জানান, ‌‘প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি সবসময় আমার পাশে আছেন। তার পরামর্শে বঙ্গবন্ধু ট্রাস্টে আবেদন করেছি। আমার স্বপ্ন পূরণে পাশে থাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা।’

আরও পড়ুন: সেই তামান্নাকে ফোন দিলেন প্রধানমন্ত্রী, বললেন ‘তুমি কাঁদছো কেন’ 

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান জানান, তামান্নার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যা। তার স্বপ্ন পূরণে আর কোনও বাধা থাকবে না।

ঝিকরগাছার বাঁকড়া ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তামান্না। বাঁ পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছেন তিনি। একইভাবে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। তিনি ঝিকরগাছার আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন দম্পতির মেয়ে। তিন ভাইবোনের মধ্যে তামান্না বড়। দুই হাত ও এক পা নেই তার। শুধু বাঁ পা নিয়ে জন্ম নেওয়া তামান্না প্রতিবন্ধকতাকে জয় করেছেন। 

আরও পড়ুন: এবার তামান্নার সঙ্গে দেখা করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

এর আগে গত সোমবার এইচএসসি পরীক্ষায় ফলাফলের দিন তামান্নার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তাকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি। 

এরপর মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তামান্নার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সময় তার সঙ্গে দেখা করতে খুব শিগগিরই শিক্ষামন্ত্রী যশোরে আসবেন বলে জানান।

Source link

Related posts

তিন দিনের ছুটিতে কুয়াকাটা সমুদ্রসৈকতে পর্যটকের ঢল

News Desk

মুক্তিযোদ্ধা কমান্ডার রাজেক আহমেদ আর নেই

News Desk

সোমবার বিকাল ৫টার মধ্যে বিএনপিকে নাম জমা দেওয়ার আহ্বান

News Desk

Leave a Comment