Image default
বাংলাদেশ

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন ড. শামসুল আলম

টেকনোক্র্যাট কোটায় পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সাবেক সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম।

বৃহস্পতিবার তিনি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পেয়েছেন, রবিবার শপথ নেবেন।

ড. আলম ২০০৯ সালে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগ দেন। গত ১২ বছর ধরে জিইডি সদস্য পদে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২১ সালের ১ জুলাই পর্যন্ত তার চাকরির মেয়াদ বাড়িয়েছিল সরকার।

ড. শামসুল আলম এ বছর সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং কর্তৃক বাংলাদেশে এ সময়ে ইকোনমিস্ট অব ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড অর্জন করেন। এ ছাড়া বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির ১৬তম বার্ষিক সম্মেলনে এ বছর তাকে স্বর্ণপদকে ভূষিত করা হয়।

Related posts

পাহাড় ধসে দুই রোহিঙ্গার প্রাণহানি

News Desk

মাধ্যমিক বিদ্যালয় ছুটি হলেও প্রাথমিক খোলা, বিভ্রান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা

News Desk

সহিংসতায় নারায়ণগঞ্জে ২৩২ কোটির টাকার ক্ষতি, ৩১ মামলায় গ্রেফতার ৫৮৬

News Desk

Leave a Comment