Image default
বাংলাদেশ

পত্নীতলায় চাকায় হাওয়া দেওয়ার সময় যুবকের মর্মান্তিক মৃত্যু

পত্নীতলায় গাড়ির চাকায় হাওয়া দেয়ার সময় ঐ চাকা ফেটে জয় (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২২ মে) সকাল সাড়ে ১০টার দিকে নজিপুর নওগাঁ সড়কের পুরাতন শিরিনা ক্লিনিকের সন্নিকটে হোসেনের গ্যারেজে কাজ করার সময় এ দূর্ঘটনা ঘটে।

মৃত জয় উপজেলার পাটিচরা ইউপির বহবলপুর এলাকার শিবেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পত্নীতলা থানা সূত্রে জানাগেছে, হোসেনের গ্যারেজে সকালে একটি গাড়ির চাকায় জয় হাওয়া দিতে গিয়ে হঠাৎই চাকাটি বিকট শব্দে বিষ্ফোরিত হয়ে উপড়ে উঠে যায় এসময় তাৎক্ষনিক ঐ চাকাটি উপড় থেকে সরাসরি এসে জয়ের উপর পড়লে সেখানেই তার মৃত্যু হয়।

এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ সামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

রাজশাহীর সময়

Related posts

টিকা পেতে জবি শিক্ষার্থী ও গবেষকদের আবেদন শুরু

News Desk

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

News Desk

৯ নভেম্বর উন্মোচন হচ্ছে যোগাযোগের আরেক দ্বার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

News Desk

Leave a Comment