Image default
বাংলাদেশ

নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুসল্লি

চট্টগ্রামের সন্দ্বীপে মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লি মৃত্যুর ঘটনা ঘটেছে। মো. হানিফ (৬০) নামের ওই মুসল্লি নামাজরত অবস্থায় হঠাৎ ঢলে পরলে স্থানীয় এক চিকিৎসককে ডেকে আনেন অন্য মুসল্লিরা। পরে ওই চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করলে মুসল্লিরা তার লাশ পেছনে রেখে বাকি নামাজ শেষ করেন। ওই সময়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরলে এটি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

রোববার (৩০ মে) সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘরওয়ালার মসজিদে এ ঘটনা ঘটে। মো. হানিফ ওই এলাকার আব্বাস মোল্লার বাড়ির বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। হানিফের মৃত্যুর বিষয়টি চট্টগ্রাম প্রতিদিনকে নিশ্চিত করেছেন মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাকসুদ আলম। তিনি বলেন, হানিফ ভাই আসরের সুন্নাত নামাজ পড়ার সময় হঠাৎ ঢলে পরে যান। এসময় ডাক্তার ডেকে আনলে তিনি পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হানিফ ভাই অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন। এলাকার সবাই উনাকে অত্যন্ত পছন্দ করতেন। আজ (রোববার) রাত ৯ টার দিকে হানিফের নিজ বাড়িতে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র : চট্টগ্রাম প্রতিদিন

Related posts

আত্মগোপনে মতিউরের স্ত্রী, উপজেলা চেয়ারম্যান হয়ে গড়েছেন সম্পদের পাহাড়

News Desk

পর্যটকে মুখরিত অপরূপা বান্দরবান  

News Desk

সাকিবের প্রচারণায় মাগুরায় তারকা ক্রিকেটারদের মেলা

News Desk

Leave a Comment