Image default
বাংলাদেশ

দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল, জীবনযাত্রা স্বাভাবিক : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও সরকার দেশে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে, জীবনযাত্রা স্বাভাবিক আছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় বাগিচা রেস্তোরাঁয় রাঙ্গুনিয়া সমিতি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
হাছান মাহমুদ বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্বে যে অস্থিরতা তৈরি হয়েছে, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আমরা সেটা হতে দিইনি। সুতরাং এ নিয়ে যারা অযথা সমালোচনা করে তারা বিশ্ব পরিস্থিতির দিকে তাকায় না।

তথ্যমন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সমগ্র বিশ্ব অস্থিতিশীল হয়ে গেছে এবং সর্বত্র দ্রব্যমূল্যে অস্থিতিশীলতা বিরাজ করছে। যুক্তরাজ্যে অত্যাবশকীয় পণ্যমূল্য বেড়েছে ২৩ শতাংশ।

তিনি বলেন, সমগ্র ইউরোপে ভোজ্যতেলের দাম বেড়েছে ৭০ শতাংশ। এনার্জি প্রাইস (বিদ্যুৎসহ গৃহস্থালি জ্বালানি মূল্য) বেড়েছে ৫০ শতাংশ। যুক্তরাষ্ট্রে মোটর‍যানের গ্যাস ও তেলের মূল্য ৪০ শতাংশ বেড়েছে। এর ফলে সমগ্র বিশ্বে খাদ্যপণ্যের দামও বেড়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, সরবরাহের অভাবে ইউরোপের শপিংমলগুলোতে ঠিকমতো খাদ্যপণ্য পাওয়া যাচ্ছে না, সেখানে পরিবহন খরচও বেড়ে গেছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের দেশে কিন্তু পরিবহন খরচ বাড়েনি, বিদ্যুতের মূল্য বাড়েনি।

Related posts

মিরপুরে ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু

News Desk

পরিচয়পত্র পাচ্ছেন প্রাথমিকের শিক্ষক ও কর্মচারীরা

News Desk

দৌলতদিয়া দিয়ে ১২০ ঘণ্টায় ৩৮ হাজার যানবাহন পার 

News Desk

Leave a Comment