Image default
বাংলাদেশ

ঢাবির সব শিক্ষার্থী টিকা পেলে অক্টোবরে খুলবে হল

শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া সম্পন্ন সাপেক্ষে অক্টোবরের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলসমূহ খুলে দেওয়া হবে। মঙ্গলবার (২৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্টান্ডিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রক্টর বলেন, ‘সেপ্টেম্বরের ১৫ তারিখের মধ্যে যদি আমাদের শিক্ষার্থীরা করোনার টিকাগ্রহণ সম্পন্ন করতে পারে, তাহলে আমরা অক্টোবরের শুরুর দিকে আবাসিক হল খুলতে পারবো। শুরুর দিকে স্নাতকের চূড়ান্ত বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। নভেম্বরের মাঝামাঝি সময়ে সবাই উঠতে পারবে।

তিনি আরও বলেন, ‘১৫ সেপ্টেম্বরের মধ্যে আমাদের শিক্ষার্থীরা যদি টিকাগ্রহণ সম্পন্ন করতে পারে, তাহলেই কেবল অক্টোবরে আমাদের হল খোলার প্রত্যাশা বা লক্ষ্য পূরণ হবে।

Related posts

সরে গেলেন এনসিপির আরেক প্রার্থী, বললেন নৈতিকতা বিক্রি করে ক্ষমতায় যেতে চাই না

News Desk

ভেতরে জাতীয় পার্টির নতুন কমিটির পরিচিতি সভা, বাইরে সড়ক অবরোধ

News Desk

শোক দিবসের কর্মসূচিতে আসার সময় দুই বাসের সংঘর্ষে ৩০ নেতাকর্মী আহত

News Desk

Leave a Comment