Image default
বাংলাদেশ

ঢাকার পথে চীনের উপহারের ৬ লাখ টিকা

সিনোফার্মের ৬ লাখ উপহারের টিকার দ্বিতীয় চালান এখন ঢাকার পথে। ইতোমধ্যেই এই টিকা বেইজিং এয়ারপোর্টে পৌঁছেছে।

ঢাকার চীনা দূতাবাস জানিয়েছে, বাংলাদেশকে যে ৬ লাখ টিকা উপহার দেওয়া হবে, সে টিকার প্যাকিং সম্পন্ন হয়েছে। এই টিকা কোম্পানি থেকে একটি কাভার্ডভ্যানযোগে বেইজিং এয়ারপোর্টে নেওয়া হয়েছে। এয়ারপোর্ট থেকে প্লেনযোগে ঢাকায় আসবে।

আগামী ১৩ জুন চীনা টিকা ঢাকায় পৌঁছাবে। এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়।

বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, সিনোফার্ম ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত চুক্তি চূড়ান্ত প্রায়। আর এক সপ্তাহের মধ্যেই সিনোফার্ম কেনার চুক্তির আলোচনা শুরু হবে।

Related posts

রাজবাড়ীতে শ্রমিকলীগ নেতাকে পিটিয়ে হত্যা

News Desk

ভারতের কাছে চিরকৃতজ্ঞ থাকা উচিত নয়, বললেন আকবর আলি খান

News Desk

নারায়ণগঞ্জে বামজোটের হরতালে পুলিশের লাঠিচার্জ, আহত ১৫

News Desk

Leave a Comment