ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী কোচে আগুন
বাংলাদেশ

ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাত্রীবাহী কোচে আগুন

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাসিয়া এলাকায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী কোচে আগুন দেওয়া হয়েছে। বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তালতলী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ওই কোচে আগুন দেওয়া হয়।

এ ঘটনায় ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

আমতলী ফায়ার স্টেশনের দুটি ইউনিট পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ‘অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থালে এসেছি। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে।’

Source link

Related posts

পছন্দ হলেই ওজন স্কেলে উঠছে গরু

News Desk

দলে দলে ইজতেমা মাঠে আসছেন মুসল্লিরা, অংশ নেবেন জুমার জামাতে

News Desk

ভারতের প্রথম ট্রায়াল জাহাজের পণ্য মোংলা বন্দরে খালাস

News Desk

Leave a Comment