Image default
বাংলাদেশ

ঝুলন্ত ব্রিজে উঠে জরিমানা গুণলেন ১৪ পর্যটক

রাঙামাটিতে তৃতীয় দিনের মত পর্যটন ঝুলন্ত ব্রিজে ১৪ পর্যটককে জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত । সোমবার (৩১ মে) বিকেল সাড়ে ৪ থেকে সাড়ে ৬টা পর্যন্ত পুরাতন বাস স্টেশন, দোয়েল চত্বর, পর্যটন ঝুলন্ত ব্রিজ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় পর্যটন ঝুলন্ত ব্রিজে অবস্থান করা ১৪ জনকে ১ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া পুরাতন বাস স্টেশন এলাকায় আবাসিক হোটেলে পর্যটক অবস্থান করছেন কিনা যাচাই করা হয়।

Related posts

কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

News Desk

শখ মেটাতে সাড়ে ৩ লাখ টাকায় হেলিকপ্টার ভাড়া করে বিয়ে

News Desk

ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবিলায় খুলনায় ব্যাপক প্রস্তুতি

News Desk

Leave a Comment