জামায়াতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা
বাংলাদেশ

জামায়াতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ শরীফ সামি। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য ফরম পূরণ করে দলটিতে যোগ দেন তিনি। সামি বিয়ানীবাজার পৌর এলাকার শ্রীধরা গ্রামের আব্দুল হাসিবের ছেলে।

এদিকে, জামায়াতে ইসলামীর রাজনীতিতে সামির যোগদান করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ এ নিয়ে সমালোচনা করেছেন। জামায়াতে যোগ দেওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতারা। 

এ বিষয়ে জানতে চাইলে আহমদ শরীফ সামি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রলীগের রাজনীতি ছেড়ে  স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। এ নিয়ে এখন আর কোনও মন্তব্য করতে চাই না।’

 

Source link

Related posts

সিরাজগঞ্জ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ

News Desk

রাজশাহীতে তীব্র গরম, অতিষ্ঠ জনজীবন

News Desk

‘অভ্যুত্থানের পর ঝিনাইদহে আ.লীগের নেতাকর্মীদের সঙ্গে জুলুম করা হয়েছে’

News Desk

Leave a Comment