Image default
বাংলাদেশ

চুয়াডাঙ্গা করোনায় ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুই এবং উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫২ জন।

রোববার (১ আগস্ট) চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান এসব তথ্য জানান। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১৯, আলমডাঙ্গায়ায় আট, দামুডহুদায় ১১ এবং জীবননগর উপজেলার ১৪ জন রয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গায় এ পর্যন্ত মোট ১৮০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় আক্রান্ত রোগী রয়েছেন এক হাজার ৮৪৯ জন। এরমধ্যে হোম আইসোলেশনে এক হাজার ৭৬৫ এবং হাসপাতালে রয়েছেন ৮৪ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ছয় হাজার ৪৬ জন।

Related posts

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন দৃশ্যমান, উদ্বোধন ১২ নভেম্বর

News Desk

রামেকে করোনা ইউনিটে রেকর্ড ১৮ জনের মৃত্যু

News Desk

শিবচরের ঘটনায় মামলা, আসামি স্পিডবোট মালিক-চালকসহ ৪

News Desk

Leave a Comment