Image default
বাংলাদেশ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ৯৮৫

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৮৪ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হন ৯৮৫ জন। ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৮৩ হাজার ৮৭১ জনে।

সোমবার (২ আগস্ট) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (রোববার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৭৮৬ জনের নমুনা পরীক্ষায় ৯৮৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৬৯২ ও উপজেলার ২৯৩ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৪৯ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৮৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫২ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ৬৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩৮ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১০৩ জন এবং অ্যান্টিজেন টেস্টে ২৮১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Related posts

কুড়িগ্রামে সংকটাপন্ন তক্ষক উদ্ধার, গ্রেফতার ৫

News Desk

‘প্রকল্প অনুমোদন না দিলে ১৫০ আসনেও ইভিএমে নির্বাচন সম্ভব না’

News Desk

পটুয়াখালীতে করোনায় ২ জনের মৃত্যু

News Desk

Leave a Comment