Image default
বাংলাদেশ

চট্টগ্রামে করোনায় তিন জনের মৃত্যু, শনাক্ত ৬০৩

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭৫৭ জনে। একই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয় ৬০৩ জনের শরীরে। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬৪ হাজার ২৯৯ জনে।

শনিবার (১০ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৯০৭ জনের নমুনা পরীক্ষায় ৬০৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৪৩৬ ও বিভিন্ন উপজেলার ১৬৭ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২০৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৫৯ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৭৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৫৯ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ২৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২২ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে নয়জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪০ জন এবং অ্যান্টিজেন টেস্টে ৩৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Related posts

খালের পানির স্রোতে ঝুঁকিতে ব্রিজ, পাল্টাপাল্টি অভিযোগ

News Desk

কক্সবাজারে পর্যটকদের ঢল, হোটেল-মোটেলে খালি নেই রুম

News Desk

হত্যা মামলায় আইভীর বিরুদ্ধে গ্রেফতার আবেদন মঞ্জুর

News Desk

Leave a Comment