বাংলাদেশ

খালেদা জিয়ার সময় অসংখ্য ব্রিজ হয়েছে, ঢাকঢোল পেটানো হয়নি: রিজভী

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক আলোচনা সভায় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। ১৬ জুন সংবাদপত্রের ‘কালো দিবস’ উপলক্ষে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ইয়ুথ ফোরাম।

বিএনপির এই নেতা বলেন, সরকার নাকি নিজের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা; বরং চীনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে পদ্মা সেতু করা হয়েছে। এই ঋণের বোঝা সবাইকে শোধ করতে হবে। আসলে যে টাকা খরচ হওয়ার কথা, তা হয়নি; বরং বেশি টাকা খরচ করা হয়েছে। মূলত, এসব টাকা বিদেশে পাচার করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উদ্দেশে রুহুল কবির রিজভী বলেন, ‘পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে প্রধানমন্ত্রী যে আশঙ্কা করেছেন, তা কেন? সবই তো আপনার নিয়ন্ত্রণে। আপনার এত বাহিনী, এত গোয়েন্দা সংস্থা, তাহলে তারা কী করে? এটাকেই বলে যে ঠাকুরঘরে কে রে? আপনার হাতে সবকিছু আর আপনিই দুর্ঘটনার আশঙ্কা করছেন। আপনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো বিএনপির মৃত নেতার নামেও মিথ্যা মামলা দেয়। কিন্তু আমাদের আশঙ্কা হয় যে আপনার লোকেরা কী এমন অঘটন ঘটিয়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে দেবে।’

রিজভী বলেন, আওয়ামী লীগ এখন ফ্যাসিজমের নতুন রূপে আবির্ভূত হয়েছে। নব্যবাকশাল ১৯৭৫ সালের চেয়ে আরও ভয়াবহ। আজকে সাংবাদিকেরা স্বাধীনভাবে লিখতে পারেন না। যে গণমাধ্যম মানুষের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সেগুলো সরকার বন্ধ করেছে। তার ওপর নতুন নতুন কালাকানুন করেছে। এ ধরনের কঠোর আইন ব্রিটিশ সরকারও করেনি। কিন্তু শেখ হাসিনা করেছেন। এটা নাৎসিবাদ ও ফ্যাসিবাদের ভয়াবহ রূপ।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে ও শাহাদাত হোসেন বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম প্রমুখ।

Related posts

ডাকাত সদস্য চাকরি করে ডাচ্‌-বাংলায়, এজেন্ট ব্যাংকিংয়ের সাড়ে ২৮ লাখ টাকা ছিনতাই

News Desk

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে, উপস্থিতি ৯০ শতাংশ

News Desk

৩৮ মণের ‘মহারাজাকে’ নিয়ে দুশ্চিন্তায় আপেল

News Desk

Leave a Comment