Image default
বাংলাদেশ

করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত প্রায় ১৬ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৯৮৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে।

এই সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ১৬২ জনে। সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৬৯৭টি ল্যাবরেটরিতে ৫৫ হাজার ৯৩৭টি নমুনা সংগ্রহ ও ৫৩ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৭৮ লাখ ৪৩ হাজার ৮৮৫টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৩২ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৫ হাজার ৪৮২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ আট হাজার ৭৪৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৮৬ দশমিক ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৪৬ জনের মধ্যে বয়সের হিসাবে শূন্য থেকে ১০ বছর বয়সী দুইজন, দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব চারজন, ত্রিশোর্ধ্ব ১৩ জন, চল্লিশোর্ধ্ব ৩৩ জন, পঞ্চাশোর্ধ্ব ৭১ জন, ষাটোর্ধ্ব ৭১ জন, সত্তরোর্ধ্ব ৩২ জন, আশি-উর্ধ্ব ১৬ জন এবং নব্বই বছরের বেশি বয়সী তিনজন মারা যান।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৭৬ জন, চট্টগ্রামে ৬৪ জন, রাজশাহীতে ২২ জন, খুলনায় ৩০ জন, বরিশালে ১৬ জন, সিলেটে ১৪ জন, রংপুরে ১৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রয়েছেন। বাংলাদেশে করোনা প্রথম শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

Related posts

নিজেদের দুর্বলতা ভুলে বসন্ত বরণে মেতেছিল তারা 

News Desk

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বেড়েছে যানবাহনের চাপ

News Desk

‘আমি এক শহীদের বাবা, ছেলে সত্য প্রতিষ্ঠার আন্দোলন করেছে’

News Desk

Leave a Comment