Image default
বাংলাদেশ

করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রস্তাবিত ২০২১-২২ অর্থ-বছরের বাজেটে করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অধিবেশনে সংসদ সদস্যরা সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ও গ্লাভস পরে অধিবেশনে অংশ নিয়েছেন। এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বিশেষ বৈঠকে মন্ত্রিসভা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেন।

এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

Related posts

প্রাইভেট কার পুকুরে, অল্পের জন্য রক্ষা পেলেন পৌর মেয়র

News Desk

দলের সমালোচনা করে বিএনপি নেতা বললেন ‘বহিষ্কার হতে পারি, আই ডোন্ট কেয়ার’

News Desk

বাঘারপাড়া আ.লীগ কার্যালয় খুললেন ছাত্রলীগ নেতাকর্মীরা

News Desk

Leave a Comment