Image default
বাংলাদেশ

ঐতিহাসিক মুজিবনগর দিবসে সীমিত কর্মসূচি আ.লীগের

করোনা পরিস্থিতির ভয়াবহ অবনতির কারণে আগামী শনিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবসে সীমিত আকারে কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এদিন ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সব জেলা কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। সীমিত পরিসরে ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচিতে অংশ নেওয়া হবে।
এছাড়া মুজিবনগরে ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আওয়ামী লীগের পক্ষে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

Related posts

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট কাটার নিয়ম

News Desk

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

News Desk

বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, পাসপোর্টযাত্রীদের ভোগান্তি

News Desk

Leave a Comment