এক লেনে ট্রাক, আরেক লেনে বাসের চাপ
বাংলাদেশ

এক লেনে ট্রাক, আরেক লেনে বাসের চাপ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ধীরগতিতে চলছে যানবাহন। তবে ধীরগতি থাকলেও সড়কের কোথাও যানজট সৃষ্টি হয়নি। শুক্রবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে মালবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও লেগুনার চাপ বেশি লক্ষ্য করা গেছে।  

এছাড়া ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে বাস ও প্রাইভেট কারের চাপ বেশি। যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও মহাসড়কের চৌদ্দগ্রাম থেকে দাউদকান্দি পর্যন্ত কোথাও যানজট নেই। এভাবে চলতে থাকলে ভোগান্তি হবে না বলে জানিয়েছেন যাত্রী ও চালকরা।

ঢাকা থেকে কুমিল্লা ফেরত তিশা বাসের চালক মোজাম্মেল হক বলেন, ‘আগের বছগুলাতে যানজটে এক ট্রিপে যাইতো সারাদিন। আর আজকে সকালে রওনা দিয়া ১১টায় কুমিল্লা চলে আসছি।’

যাত্রী আয়েশা আক্তার বলেন, ‘ছুটি পাইছি গত কাইল। আইজ কুমিল্লা আইয়া পড়ছি। আমিতো ধইরাই নিছিলাম ইফতারের সময় ঘনাইবো। এবার জ্যাম নাই। তবে গাড়ি আস্তে চলছে।’

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, যানবাহনের চাপে একটু ধীরগতি। এছাড়া কোথাও কোনও সমস্যা নেই। আমরা মাঠে কাজ করছি। আশাবাদী মানুষের যাত্রা স্বস্তির হবে।

Source link

Related posts

‘চা মহলে’ প্রতিদিন বিক্রি হয় ৩৫০ লিটার চা 

News Desk

গোপালগঞ্জে বিএনপি প্রার্থী জিলানীর বিরুদ্ধে লড়বেন স্ত্রী রওশন

News Desk

দুই ছেলের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন ফজলে রাব্বী মিয়া

News Desk

Leave a Comment