Image default
বাংলাদেশ

৪ দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চারদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। ৫ মে বুধবার রাতে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ ও সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে চলতি মাসের ১৩ বা ১৪ তারিখ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হতে পারে। তাই সোনামসজিদ স্থলবন্দরের আমদানি রপ্তানি ও সিএন্ডএফ বিষয়ক সকল কার্যক্রম আগামী ১২ মে হতে ১৫ মে শনিবার পর্যন্ত বন্ধ থাকবে।

আগামী ১৬ মে রবিবার থেকে বন্দরের সকল কার্যক্রম পুনরায় চালু হবে।

Related posts

সিলেটে বন্যা: দিনভর বন্যা নিয়ে সতর্ক করে নিজেই মারা গেলেন টিটু চৌধুরী

News Desk

ঢলের শঙ্কায় আধাপাকা ধান কাটছেন হাওরের চাষিরা

News Desk

পানিতে ভেসে গেলো ১১৬ কোটি টাকার মাছ ও কৃষি

News Desk

Leave a Comment