Image default
বাংলাদেশ

সৌদি এয়ারলাইনসের ফ্লাইট চলবে রবিবার থেকে

সৌদি এয়ারলাইনসের ফ্লাইট আগামীকাল রবিবার থেকে চলবে। ১৪ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত যাদের টিকিট ছিল, তাদেরকে শনিবার নতুন করে টিকিট দেওয়া হবে।

সৌদি এয়ারলাইনসের ম্যানেজার (বুকিং অ্যান্ড সেলস) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, যাদের টিকিট ২০ এপ্রিলের পরের তারিখের, তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশে থেকে মোট সাতটি আন্তর্জাতিক ফ্লাইট শনিবার বাতিল করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী পাঁচটি ফ্লাইট ও ফ্লাই দুবাইয়ের দুবাইগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান জানান, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে অবতরণ অনুমতি না পাওয়ায় বিমান ও যাত্রী স্বল্পতার কারণে ফ্লাই দুবাই ফ্লাইট বাতিল করেছে।

Related posts

গণঅধিকার পরিষদ ছেড়ে জামায়াতে যোগ দিলেন ১২ নেতাকর্মী

News Desk

‘নেকাবকাণ্ড নিয়ে আত্মগোপনে নয়, ছুটিতে আছি’

News Desk

ঈদে ঘরে ফেরা শতাধিক যাত্রী নিয়ে ডুবলো নৌকা

News Desk

Leave a Comment