Image default
বাংলাদেশ

সাতক্ষীরার ডিসি হলেন হুমায়ুন কবির

পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপির একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ হুমায়ুন কবিরকে সাতক্ষীরার জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (৩১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। একজন ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসাবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখভাল করেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সকল উন্নয়নমূলক কাজ জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

Related posts

আ.লীগের যারা অপরাধ করেননি, তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের: ফয়জুল করীম

News Desk

এনজিও খুলে ১৫ কোটি টাকা আত্মসাৎ, নিঃস্ব হাজারো গ্রাহক

News Desk

দৌলতদিয়ায় নকশীকাঁথা ট্রেনের বগি লাইনচ্যুত

News Desk

Leave a Comment