Image default
বাংলাদেশ

সপরিবার আত্মহত্যার হুমকি আবদুল কাদের মির্জার

সপরিবার আত্মহত্যার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ফেসবুক লাইভে এসে এ হুমকি দেন তিনি।

আবদুল কাদের মির্জা বলেন, “কোম্পানীগঞ্জে যে ঘটনা ঘটেছে আমি শেষবারের মতো বলছি, ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্ত দেন। নোয়াখালী থেকে হলে একরাম-নিজামের কাছে বিক্রি হবে।”

কাদের মির্জা বলেন, “তদন্তে যদি আমার ভাই শাহাদাৎ, ছেলে তাশিক ও আমিসহ অনুসারীরা অন্যায়কারী প্রমাণিত হয়, তাহলে আমরা কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য। কিন্তু এই অত্যাচার আর সইব না, হয়তোবা পুরো পরিবারকে বিষ খেয়ে জীবন দিতে হবে। এটা ছাড়া বিকল্প পথ নাই। বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে বিষ খেয়ে বুকের ওপর লিখে রাখব ‘সে কথা’। তা এখন বলব না।”

Related posts

অনশন করে ,অবশেষে প্রেমিকের সঙ্গে বিয়ে

News Desk

৫৪ বছরের অপশাসন দেখতে দেখতে ক্লান্ত দেশের মানুষ, তারা মুক্তি চায়

News Desk

২০টি পয়েন্ট দিয়ে মালয়েশিয়ায় যাচ্ছেন রোহিঙ্গারা, চামিলা বন্দিশালায় জিম্মি অনেকে

News Desk

Leave a Comment