Image default
বাংলাদেশ

শাবির সব সেমিস্টারের পরীক্ষা হবে অনলাইনে: শাবি ভিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) সব সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেয়া হবে বলে জানিয়েছেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তবে মাস্টার্স ও অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থীদের আটকে থাকা পরীক্ষাগুলো বিভাগ চাইলে অফলাইনেও নিতে পারবেন বলে জানান তিনি।

এসময় ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা দেওয়ার পরই আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে। এরপর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালু হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ এর টিকা প্রদানের আওতায় নিয়ে আসা হবে। এ কর্মসূচি আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে।

Related posts

বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১০০ মণ লাল কোরাল

News Desk

মেহেরপুরে অস্ত্রসহ একজন আটক

News Desk

দেড় ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে নোয়াখালী শহর

News Desk

Leave a Comment