Image default
বাংলাদেশ

লালপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন

নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে দিবসটি পালন করা হয়েছে । সোমবার (৩১ মে) উপজেলা পরিষদ চত্বরে থেকে স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অংশগ্রহণ করেন লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্ব প্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম সাহাবুউদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, এবি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ: সাত্তার প্রমুখ।

Related posts

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, নিহত অন্তত ১২

News Desk

একদিনে ভারত থেকে এলো ১১৭১ টন পেঁয়াজ, দাম কমলো কেজিতে

News Desk

উদ্ভাবনের ৫ বছরেও উচ্চ ফলনশীল জাতের বীজ দিতে পারছে না বিনা

News Desk

Leave a Comment