Image default
বাংলাদেশ

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সংক্রমণে একজন ও উপসর্গে ছয়জন মারা গেছেন। বুধবার (২৫ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। এদের বেশিরভাগেরই বয়স ৩১ থেকে ৬৫ বছরের ওপরে ছিল। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন।

রামেক পরিচালক জানান, একই সময়ে রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৫০৭ জনের নমুনা পরীক্ষায় ৮১ জনের করোনা শনাক্ত হয়।

দুই ল্যাবের টেস্টে মোট ৬৯৫ জনের নমুনা পরীক্ষায় ১২৩ জনের করোনা পজিটিভ এসেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৭৪ শতাংশ।

Related posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউর রাষ্ট্রদূতের সাক্ষাৎ, যে আলোচনা হলো

News Desk

তিস্তায় নৌকাডুবি: একই পরিবারের তিন সদস্যসহ এখনও নিখোঁজ ৬

News Desk

চট্টগ্রামে করোনায় ২৪ ঘণ্টায় ১২ মৃত্যু, শনাক্ত ৮৪৮

News Desk

Leave a Comment