Image default
বাংলাদেশ

ময়মনসিংহের গৌরীপুরে অগ্নিকাণ্ডে দোকান-বাসা ভস্মীভূত

বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২০মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত সময়ের মধ্যে চারপাশে ছড়িয়ে গেলে গোডাউন, বাসা-বাড়ি, দোকানপাট পুড়ে ছাই হয়ে যায়। আগুনের লেলিহান শিখা বেগ প্লাজায় অবস্থিত জনতা ব্যাংক ভবনও স্পর্শ করে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

দুর্ঘটনাস্থলে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে নিরাপত্তা বলায় তৈরি করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থলে রয়েছেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ, সাংবাদিক ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধি।

ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত বিষয়ে এই মুর্হুতে কিছু বলা যাচ্ছে না। তবে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিমেন্ট, রড, গ্যাস সিলিন্ডারের গোডাইন, পাটের বস্তার গোডাউন, বইয়ের দোকান, আসবাবপত্রে দোকান, ৬টি বাসা-বাড়ি পুড়ে গেছে।

Related posts

ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করতে দেবো না: জামায়াত আমির

News Desk

লক্ষাধিক মানুষের ভোগান্তি দূর করবে যে সেতু

News Desk

অবস্থা স্বাভাবিক, বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা: বন্দর চেয়ারম্যান

News Desk

Leave a Comment