Image default
বাংলাদেশ

মান্দায় ৫মাস পরেও মেলেনি মরদেহের পরিচয়

নওগাঁর মান্দায় ইউড্রেনের ভেতর থেকে অজ্ঞাত এক পুরুষ ব্যক্তির(৩০/৩৫) অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় ৫মাস পেরিয়ে গেলেও শনাক্ত হয়নি লাশের নাম ঠিকানা ও পরিচয়। এদিকে নিহতের নাম পরিচয় না থাকায় মামলাটির তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা।

মান্দা থানা সূত্রে জানা যায়, গত বছরের ২৩ ডিসেম্বর বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার গনেশপুর গ্রামের সতীহাট-পাঁঠাকাটা রাস্তার বৌমারী ডাঙা নামক এলাকার একটি ইউড্রেনের ভেতর থেকে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা দূরে কোথাও খুন করে এখানে লাশ ফেলে রেখে গেছে দূবৃত্তরা। এর আগেও এধনের একাধিক ঘটনা ঘটেছে। এসব খুনের রহস্য উন্মোচনের দাবী জানান তারা।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা মান্দা থানার এসআই ফারুক হোসেন জানান, উদ্ধারের পর থেকে অজ্ঞাতনামা লাশটির পরিচয় জানতে সুরতহাল প্রতিবেদনসহ অধিজাচন বা ইনকুয়ারী স্লিপ দেশের বিভিন্ন জেলায় পাঠানোর পরেও তার কোন হদিস পাওয়া যায়নি। এজন্যই মূলত তদন্ত প্রতিবেদন দিতে বিলম্ব হচ্ছে। মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান, নিহতের কোন তথ্যই আমরা উদঘাটন করতে পারছিনা এজন্য লাশের ডিএনএ এবং ফিঙ্গার প্রিন্ট ঢাকায় সিআইডিতে পাঠানো হয়েছে। এদুটোর রিপোর্ট পাওয়া গেলে আমরা তদন্ত প্রতিবেদন দিতে পারবো বলে আশা করছি।

Related posts

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু, শনাক্ত ৯৮৫

News Desk

নাটোরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

News Desk

অনলাইন ট্রান্সফার ও আন্তঃব্যাংক চেক লেনদেন বন্ধ

News Desk

Leave a Comment