Image default
বাংলাদেশ

মধ্য বাড্ডায় বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড

রাজধানীর মধ্য বাড্ডার ফ্যাসিলিটি টাওয়ার নামে একটি বানিজ্যিক ভবনের ১৩ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাসেল শিকদার জাগো নিউজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকেল ৪টা ২২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন আগুন নিভে গেছে। তবে তখনও ধোঁয়া বের হচ্ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা ধোঁয়া বের করার কাজ করছেন। ডিউটি অফিসার আরও বলেন, ভবনের ১৩তলায় বিদ্যুতের ক্যাবলের কক্ষে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে আগুন ছড়াতে পারেনি।

সূত্র : জাগো নিউস ২৪

Related posts

মুন্সীগঞ্জ সোলারচরে ফের সংর্ঘষ

News Desk

বাবার চিকিৎসা করাতে এসে দুই সন্তানসহ চার জনকে হারিয়ে কাঁদছেন স্বজনরা

News Desk

শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ নির্মাণ শেষ, ৪০ হাজার মানুষের মনে স্বস্তি

News Desk

Leave a Comment