Image default
বাংলাদেশ

বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামাত সকাল ৭টায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়, এতে ইমামতি করবেন মুফতি মিজানুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, ইমাম মুফতি মুহিববুল্লাহিল বাকী নদভী। তৃতীয় জামাত হবে সকাল ৯টায়, ইমামতি করবেন মাওলানা এহসানুল হক। চতুর্থ জামাত সকাল ১০টায়, ইমামতি করবেন মাওলানা মহিউদ্দিন কাসেম। পঞ্চম ও সর্বশেষ জামাত বেলা পৌনে ১১টায়, এ জামাতের ইমামতি করবেন মাওলানা ওয়ালিয়ূর রহমান খান।

পাঁচটি জামাতের কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

Related posts

দুর্বৃত্তদের হামলায় কৃষকদলের নেতা নিহত

News Desk

আগের কোটা পুনর্বহাল না করলে রাজপথে নামার হুঁশিয়ারি পাহাড়ের শিক্ষার্থীদের

News Desk

ভোলার আইসিইউ বেড হস্তান্তরের দেড় মাসেও চালু হয়নি

News Desk

Leave a Comment