Image default
বাংলাদেশ

প্রেসক্লাবের সামনে সারা শরীরে ক্ষত নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্র

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ওই ছাত্রের নাম রাব্বি হোসেন শুভ। এ ঘটনায় রাজধানীর ধানমণ্ডি থানায় একটি মামলা হয়েছে।

এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, অপহরণকারীদের সঙ্গে রাব্বির পরিবারের জমিজমা সংক্রান্ত বিবাদ থাকতে পারে। এই নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। দুই পক্ষই একে অন্যের বিরুদ্ধে একাধিক মামলা করেছে।

এ বিষয়ে ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া সংবাদমাধ্যমকে বলেন, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ওই ছাত্রকে অপহরণের পর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সন্দেহভাজন পাঁচজন অপহরণকারীর নাম উল্লেখ করে এ ঘটনায় রাব্বির বাবা মো. আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার রহস্য উদঘাটনের জন্য তদন্ত চলছে।

Related posts

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুগপৎ আন্দোলনে ঐক্যমত বিএনপি-কল্যাণ পার্টি

News Desk

সাতক্ষীরার চার আসনেই জামায়াত জয়ী, হেরেছেন বিএনপির হাবিবও

News Desk

শিমুলিয়া-বাংলাবাজারে ফেরি চলাচল বন্ধ, অপেক্ষায় শত শত যানবাহন

News Desk

Leave a Comment