Image default
বাংলাদেশ

নারায়ণগঞ্জে মির্জা ফখরুল ও আলালের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ১৫ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জে মামলা হয়েছে। মামলার আইনজীবী অ্যাডভোকেট নুরুল হুদা জানান, বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদের আদালত মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এর আগে গত ২২ ডিসেম্বর জয়বাংলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আকরাম হোসেন বাদল বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসাদ বেগমের আদালতে মামলা গ্রহণের আবেদন করেছিলেন।

মামলার আবেদনে প্রধান আসামি করা হয়েছে মোয়াজ্জেম হোসেন আলালকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, চাকরিচ্যুত মেজর দেলোয়ার হোসেন, নুরুল হক নুরু, মেজর (অব.) শহীদুল ইসলাম খান, মো. নুরে ইলিয়াস রিপন, এম রহমান মাসুম, আতিকুর রহমান সবুজ, জাহাঙ্গীর আলম, রেজাউল করিম, ইলিয়াস মোল্লা, জাকির হোসেন, শেখ মো. তিতুমীর আকাশ ও সাংবাদিক ইলিয়াস হোসেন।

মামলার আইনজীবী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে মোয়াজ্জেম হোসেন আলাল, মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল। আদালত মামলাটি গ্রহণ করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

 

Source link

Related posts

নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ-অগ্নিসংযোগ

News Desk

সড়কে ৫ ভাইকে চাপা দেওয়ার ঘটনায় মামলা, পিকআপ জব্দ 

News Desk

পুলিশের সঙ্গে সংঘর্ষে নরসিংদীতে নবম শ্রেণির শিক্ষার্থী নিহত

News Desk

Leave a Comment