Image default
বাংলাদেশ

নারায়ণগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার চালকসহ চারজন নিহত হয়েছেন।

দুর্ঘটনাস্থলেই একজন নিহত হন, বাকি ৩ জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানায় পুলিশ।

সিদ্ধিরগঞ্জের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন যুগান্তরকে জানান।

নিহত দুজনের নাম জানা গেছে, তারা হলেন-অটোরিকশার চালক হানিফ (২৫) ও মামুন (৩০)।নিহত বাকি দুজনের মধ্যে একজনের বয়স ২৫ বছর বলে পুলিশের ধারণা।

ওসি বলেন, মাইক্রোবাস ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি ষংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি ৩জন হাসপাতালে মারা যান।

এ ঘটনায় আহত জামাল (৪২) নামে আরেকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি।

Related posts

ব্রাহ্মণবাড়িয়ার ‘খান বাহাদুরের’ দাম ২০ লাখ টাকা

News Desk

হজ নিয়ে অনিয়ম করলে বিচারের বিধান রেখে সংসদে বিল পাস

News Desk

নদী পারে ‘সিস্টেম করতে’ দৌলতদিয়া ঘাটে কর্মচারী নিয়োগ

News Desk

Leave a Comment