Image default
বাংলাদেশ

নাটোর সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টের উদ্বোধন

নাটোরে জেলার সদর হাসপাতালে এক কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় সদর হাসপাতালের পুরাতন ভবনে করোনা রোগীদের জন্য ৩১ টি পয়েন্টে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।

এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পৌর মেয়র উমা চৌধুরী জলি সদর হাসপাতালেল সহকারী পরিচালক ডা. পরিতোষ কুমার রায় সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। নাটোর জেলায় কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই সেন্ট্রাল অক্সিজেনের উদ্বোধন করা হয়।

Related posts

ঢাকায় রূপচর্চা সেবার কথা বলে বাসায় ডেকে দলবদ্ধ ধর্ষণ

News Desk

অচল স্লুইস গেট, তলিয়ে যাচ্ছে আধাপাকা বোরো ধান

News Desk

পদ্মার ভাঙন: ঘরবাড়ি ছাড়লো গোদাগাড়ীর ১৫০ পরিবার

News Desk

Leave a Comment