Image default
বাংলাদেশ

নরসিংদীতে রেল লাইন থেকে ২ জনের লাশ উদ্ধার

নরসিংদীতে পৃথক দুই স্থানে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। জেলার পলাশের টান ঘোড়াশাল ও রায়পুরার মেথিকান্দা স্টেশনের কাছাকাছি রেল লাইন থেকে শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে লাশ দুইটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার রায়পুরা মেথিকান্দা স্টেশনের অদূরে ঢাকাগামী তুর্ণা-নিশিতা এক্সপ্রেস ট্রেনের নিচে এক ব্যক্তি কাটা পড়েন। অপরদিকে, টান ঘোড়াশাল স্টেশনের অদূরে গত রাতের কোনও একসময় আরেক যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভৈরব রেলওয়ে থানায় পুলিশ বাদী হয়ে পৃথক দুইটি অপমৃত্যু মামলা করেছে। নিহতের নাম-পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

Source link

Related posts

আন্দোলনকারীদের ওপর হামলা: ইউপি চেয়ারম্যান গ্রেফতার

News Desk

মহানবী অন্ধকার যুগের অবসান ঘটিয়ে জ্বেলেছেন চিরসত্যের আলো: ধর্ম প্রতিমন্ত্রী

News Desk

৩৮ মণের ‘মহারাজাকে’ নিয়ে দুশ্চিন্তায় আপেল

News Desk

Leave a Comment