Image default
বাংলাদেশ

দরজা ভেঙে অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টে নিজের ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

রাজউকের উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক মো. মোজাফফর আহমেদ ড. তারেক শামসুর রেহমানের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সকালে তারেক শামসুর রহমানের বাসায় যান তার গৃহকর্মী। তিনি বাইরে থেকে কলিংবেল বাজাতে থাকলেও দরজা খুলছিল না। পরে গৃহকর্মী নিচে গিয়ে বাড়ির নিরাপত্তারক্ষীকে বিষয়টি জানান। এরপর আশপাশের সবাই ওই বাসার দরজায় গিয়ে তারেক শামসুর রেহমানকে ডাকাডাকি করলেও তার সাড়াশব্দ মেলেনি।

পরে বেলা ১১টার দিকে তুরাগ থানা পুলিশকে জানানো হয়। পুলিশ বাসার দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, ‘খবর পেয়ে ফ্ল্যাটের দরজা ভেঙে অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে সব ধরনের তথ্য-প্রমাণ সংগ্রহ করছে পুলিশ।’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য তারেক শামসুর রেহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন।

Related posts

রাঙামাটিতে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়লো ১৩ দোকান

News Desk

কক্সবাজার ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

News Desk

ফেনী থেকে ছিনতাই হওয়া কাভার্ড ভ্যান চট্টগ্রামে উদ্ধার

News Desk

Leave a Comment