Image default
বাংলাদেশ

তারাগঞ্জে সড়কে চলছে ফসল মাড়াই-দুর্ঘটনার আশঙ্কা

তারাগঞ্জ উপজেলার কৃষকরা সড়ক-মহাসড়ক দখল করে ধান-ভুট্টা মাড়াই ও শুকানোর কাজ চলছে। গত কয়েক দিনে সরজমিনে উপজেলা সদর, ইকরচালী, বুড়িরহাট, খিয়ারজুম্মার, ডাংগীরহাট ও চিলাপাকের সড়কগুলোতে ধান-ভুট্টা মাড়াই ও শুকানোর দৃশ্য দেখা গেছে। মোটরসাইকেল চালক আলমগীর হোসেন লেবু বলেন, সড়কে শুকাতে দেওয়া ভুট্টা ও খড়ের ওপর দিয়ে যানবাহন চালাতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

কৃষক আফজাল হোসেন বলেন, সড়কে ধান শুকানোজে অপরাধ তাকতো হামরা জানি না। আর হামাক কায়ো বাদাও করে নাই।’ তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) শুকুর আলী জানান, এ ব্যাপারে শিগিগরই ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞগণ মনে করেন, সড়কে শুকাতে দেওয়া ভুট্টা ও খড়ের ওপর দিয়ে যানবাহন চালাতে গিয়ে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য, নাগরিকদের সচেতন হতে হবে।

সূত্র : লালমনিরহাট বার্তা

Related posts

নামাজের সময় গান বাজানোর অভিযোগে মহিলা কলেজের বর্ষপূর্তি অনুষ্ঠানে হামলা

News Desk

যশোরে রোমান জুট মিলে আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি

News Desk

কমেছে বিদেশি ফল আমদানি, দাম বেড়ে দ্বিগুণ

News Desk

Leave a Comment