Image default
বাংলাদেশ

ঢামেকে হাজতির মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মো. সোহেল (৩৫) নামে এক কারাবন্দির (হাজতি) মৃত্যু হয়েছে। তার হাজতি নম্বর ২১৪৪২/২১।

অসুস্থ হয়ে পড়লে সোমবার (১৪ জুন) ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে সোহেলকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিকেল ৪টা ৪৭ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থতার কারণে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল ওই হাজতিকে। বিকেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের বাবার নাম আবুল হোসেন।

Related posts

পাওয়া গেল বস্তা ভর্তি টাকা নাটোরের বনপাড়াতে

News Desk

নারায়ণগঞ্জে ৪ আসনে বিএনপির জয়, একটিতে এনসিপি

News Desk

পুত্রবধূর তত্ত্বাবধানে চলছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসা

News Desk

Leave a Comment